1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় আরএমটিপি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

নওগাঁয় মৌসুমী আরএমটিপি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী’র প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মৌসুমী’র উপ নির্বাহী পরিচালক এরফান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই নওগাঁর উপ-পরিচালক মোন্নাফ হোসেন। কর্মশালায় আরএমটিপি প্রকল্পের উৎপাদনকারী ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত মাছ দিয়ে তৈরী পণ্য মাছের আচার, মাছের চানাচুর, মাছের পাঁপড়, মাছের টিকিয়া, গুণগত মানের শুটকি বাজারজাতকরণ ও বিক্রয়ের জন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা প্রত্যাশা করেন।

ইফাদ ও ড্যানিডা’র অর্থায়নে এবং পিকেএসএফ’র কারিগরি সহযোগিতায় আরএমটিপি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন মৌসুমী আরএমটিপি প্রকল্পের মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার আব্দুর রউফ পাভেল।

এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, নওগাঁ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ড.বায়েজিদ আলম, রাণীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, আত্রাই উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপ সহকারী পরিচালক (কর্মসূচি) লিয়াকত আলীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর