1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মাইলস্টোন কলেজে পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

আবহমান সংস্কৃতির চিরায়ত আয়োজনে নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানালো রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ ও মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। আমাদের সর্বজনীন লোকজ উৎসব পহেলা বৈশাখ উদযাপন ও বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রাণবন্ত রূপ নেয় উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের সবুজ প্রাঙ্গণ।

এ উপলক্ষে মাইলস্টোন কলেজের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলা বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশিত নাচ, গান, আবৃত্তি, নাটিকা ও নানাবিধ দেশাত্ববোধক পরিবেশনা উপস্থিত সকলকে মনে করিয়ে দেয় আমাদের গৌরবময় লোকসংস্কৃতির কথা।

মাইলস্টোন কলেজ ও মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল’ ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম খান (অব.) এবং প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার প্রমুখ।

মাইলস্টোন আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখ মাসের প্রথম দিনটি উদযাপন বাঙালির ঐতিহ্যগত সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমাদের অস্তিত্বের সাথে বহুকাল থেকে মিশে আছে। অধ্যক্ষ বলেন, নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন কিছু স্বপ্ন। নিয়মিত জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা এই স্বপ্ন ও সম্ভাবনার সাথে একাত্মতা প্রকাশ করবে যা তাদের সামনের দিনগুলোকে করবে আরও সুন্দর এবং সাফল্যময়।

 

 

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর