1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সড়ককে শৃঙ্খলা ফেরাতে চুয়াডাঙ্গায় থ্রি-হুইলার ও ইজিবাইক চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার পঠিত
চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে থ্রি-হুইলার ও ইজিবাইক চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছে জেলার ট্রাফিক বিভাগ। থ্রি- হুইলার ও ইজিবাইক চালকদের যথাযথ প্রশিক্ষণ এবং ট্রাফিক সিগন্যাল সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষের প্রাণহানীসহ মারাত্বক আহত হয়ে সারাজীবনের মত পঙ্গুত্ববরণ করছে। 
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা পৌনে ৩টার সময় এ হটসএ্যাপ বার্তায় জানান, তারই  দিকনির্দেশনায় পথচারীদের জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে এদিন বেলা সাড় ১১টায় স্হানীয় শহীদ হাসান চত্ত্বর পুলিশ বক্সে থ্রি-হুইলার ও ইজিবাইক চালকদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয়। উক্ত সচেতনতামূলক প্রশিক্ষণে ইজিবাইক ড্রাইভারদের রাস্তায় চলাচলে নিয়মকানুন, ট্রাফিক সিগন্যাল,দূর্ঘটনা প্রতিরোধে তাদের করনীয় এবং সুশৃঙ্খলভাবে ড্রাইভিং প্রশিক্ষণের উপর ধারণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, (টিআই প্রশাসন), গোলাম সারওয়ার খাঁন, ট্রাফিক ইন্সপেক্টর, হাসান মল্লিক, ট্রাফিক ইন্সপেক্টর ও  সার্জেন্ট নবাব আলী।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর