1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় একইদিনে বিএপির বর্ষবরন ও দ্বিবার্ষিক কাউন্সিল এর ভোট গ্রহন অনুষ্ঠিতহয়েছে। বর্ষবরন উপলক্ষে সোমবার সকালে জেলা মহিলা বিএনপির সভানেত্রী সামিনা পারভিন পলির নেতৃত্বে একটি র‌্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।

বর্ষবরন র‌্যালি শেষে নজিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দ্বিবার্ষিক কাউন্সিলের ভোট গ্রহন অনুষ্ঠিতহয়।নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল এর তত্বাবধায়নে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১১টি ইউনিয়নের মোট ৭৩৫ জন ভোটারের মধ্যে ৬৮২ জন ভোটার উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে ।

দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচনে ৩টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদন্দিতা করে। বিকেল ৪টায় ভোট গননা শুরু হয় গননা শেষে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।মোকছেদুল হক সিরি ৬৪৭ ভোট পেয়ে সভাপতি আব্দুল্লাহ আল ফারুক ৬৪০ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক দুটি পদে নজরুল ইসলাম ৬১৩ ও রমজান আলী ৬০১ ভোটে নির্বাচিত হয়েছেন ।

সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রিয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান ভোট দিতে এসে বলেন ফ্যাসিস্ট সরকারের কারনে এতদিন আমাদের নেতাকর্মী ভোট দিতে পারেনি আজ উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নূ, জেলা জলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র নজমুল হক সনি ,জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ,জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর