1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আজ রাজধানীর বিভিন্ন এলাকায় বৈশাখী মেলা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশে সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত

সোমবার, ১৪এপ্রিল পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিনকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় বসেছে বৈশাখী মেলা। এসব মেলা চলবে কয়েকদিন। মেলায় আছে বাহারি খাদ্যসামগ্রী এবং বিনোদনের নানা অনুষঙ্গ।

রাজধানীর রায়েরবাগ, পোস্তগোলা, ডেমরা, বংশাল, যাত্রাবাড়ী, মিরপুর, শনির আখড়াসহ বিভিন্ন এলাকায় মেলার আয়োজন করা হয়েছে।

শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের মেলা ঘুরে দেখা গেছে, এখানে বিভিন্ন মুখরোচক খাদ্যসামগ্রীর পাশাপাশি ভুভুজেলা, বাঁশি, পুতুল, ঝুনঝুনি, প্লাস্টিকের হাড়ি-পাতিলসহ শিশুদের জন্য নানা ধরনের খেলনা বিক্রি করা হচ্ছে। মেলায় পাওয়া যাচ্ছে রঙ-বেরঙের পোশাক, হস্তশিল্প পণ্য, মাটির তৈজসপত্র, মাটির গয়নাসহ নানা রকম অলঙ্কার। ঐতিহ্যবাহী মুড়ি-মুড়কি, বাতাসা, মোয়া, লাড্ডু, কদমাসহ বিভিন্ন মিষ্টান্ন বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। শিশুরা মেতে আছে ট্রেন, নাগরদোলা ও দোল খাওয়া সাম্পানে।

কাজলা থেকে মেলায় আসা মনিরুল হক বলেন, ছেলে-মেয়েদের নিয়ে এসেছি। রাজধানীতে শিশুদের জন্য খেলাধুলার মাঠ নেই। কিন্তু, তারা বাসায় সারা দিন বসে থাকতে চায় না। আজ পহেলা বৈশাখে ছুটি পেয়েছি, তাই তাদের নিয়ে মেলায় এসেছি। শিশুদের হৈ-হুল্লোড় দেখে বোঝা যায়, আজ তারা কতটা আনন্দিত।

যাত্রাবাড়ী থেকে মেলায় এসেছে পঞ্চম শ্রেণির ছাত্র সজিব উদ্দিন। সে বলে, বাসার কাছেই মেলা, তাই একাই চলে এসেছি। আমি ট্রেনে এবং দোল খাওয়া সাম্পানে উঠেছি। কদমা ও জিলাপি নিয়ে বাসায় যাব।

মেলার দোকানদার কাইছার বলেন, আয়োজকরা জানিয়েছেন, মেলা ১০ দিন থাকবে। আমি খেলনা ও খাবারের দোকান দিয়েছি। সকাল থেকেই বেশ ভিড়। বেচাকেনাও ভালো।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর