1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ যাওয়া নিয়ে উপহাস করায় প্রতিপক্ষের হামলায় নিহত এক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। 
শনিবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের শানু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামাল মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছে। সম্প্রতি জামালের চাচাতো ভাই বাবুলের ছেলেও বিদেশ যাওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় বাবুল তার চাচাতো ভাই জামালের সাথে ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়।
এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুড়া ঢিল জামাল মিয়ার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর