চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ার অবৈধ রত্না সুপার ড্রিংকস মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান
শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরিচালিত তদারকির সময় অবৈধ ড্রিংকস বিক্রি করার কারনে রত্না সুপার ড্রিংকসের মালিক ইসরাফিল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণপূর্বক মানসম্মত ড্রিংকস তৈরী ও বিক্রির নির্দেশনা দেয়া এবং ১৮ কার্টুন (৪৩২০টি) ড্রিংকস ধ্বংস করা হয়। তদারকিতে সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল; শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও একদল পুলিশ সদস্য।নজনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।