1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নিজ দলের কর্মীকে পেটালো যুবদল নেতা

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৬০ বার পঠিত

যুবদল সাধারণ সম্পাদকের উপস্থিতিতে নিজ দলের কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করলো তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা

আজ নিজ নির্বাচনী এলাকা মনপুরায় নিহত কর্মীর পরিবারের সাথে দেখা করে ভোলার তজুমদ্দিন উপজেলার উপর দিয়ে ঢাকায় রওয়ানা করেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এসময় তজুমদ্দিন উপজেলার যুবদলের পদ প্রত্যাশী নেতারা নিজেদের সমর্থকদের নিয়ে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়। তজুমদ্দিন উপজেলা সদরে যুবদলের সাধারণ সম্পাদক উপস্থিত হলে যুবদলের হাসান সাফা পিন্টুর নেতৃত্বে সেলিম পন্ডিত ও আব্দুল আহাদ,রিপন হাজী নামের তিনজন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে।বর্তমানে আহতরা তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত নেতাকর্মীরা জানান পিন্টু ৫ আগস্টের পর যুবদলের নাম বিক্রি করে সন্ত্রাসী ও চাঁদাবাজি করে যাচ্ছে।দলের অনেক নেতাকর্মীদের পেশীশক্তি ব্যবহার করে নির্মম নির্যাতন করছে।এ ব্যাপারে পিন্টুকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর