1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মেধাবীদের স্বপ্ন পূরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

সোহেল রানা, টাঙ্গাইল :
  • প্রকাশে সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মেধাবী শিক্ষার্থীদের সুন্দর আগামীর স্বপ্ন পূরণের যাত্রায় সদা পাশে আছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) -এ চান্স পাওয়া দুইজন মেধাবী শিক্ষার্থী সাজুত আরেফিন খান ও প্রানতোষ সাহা গৌরবকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন জেলা প্রশাসক শরীফা হক।

সাজুত আরেফিন খান টাঙ্গাইল সদরের আদি টাঙ্গাইল এলাকার মৃত কামরুল ইসলাম খান এর ছেলে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছেন এবং এবছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চান্স পেয়ে নিজেকে মেধাবী হিসেবে প্রমাণ করেছেন।

সাজুত আরেফিন খান এর মা ইসমত আরা বিলকিস জানায়, ছোটবেলা থেকেই তার ছেলে পড়াশোনায় খুব মনোযোগী ও মেধাবী। শিশু কালেই তার বাবা ইন্তেকাল করেছেন। অনেক কষ্ট করে ছেলের পড়াশোনার খরচ যোগার করেছেন। শত প্রতিকূলতার মুখোমুখি হলেও ছেলের পড়াশোনা বিঘিœত হতে দেননি। ছেলের এই সাফল্যে খুবই আনন্দিত তিনি। আরেকজন শিক্ষার্থী ঘাটাইলের ধলাপাড়া গার্লস হাইস্কুলের শিক্ষক পার্থ সাহার ছেলে প্রানতোষ সাহা গৌরব। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও নটরডেম কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছেন এবং এবছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চান্স পেয়ে তিনিও নিজেকে মেধাবী হিসেবে প্রমাণ করেছেন।

জেলা প্রশাসক শরীফা হক জানান, মেধাবী শিক্ষার্থীদের সুন্দর আগামীর স্বপ্ন পূরণের জন্য সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে রয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। আজ দুইজন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এবং পরবর্তীতেও তাদের কোনো সহযোগিতা দরকার হলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর