1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। ৬ এপ্রিল রবিবার সন্ধ্যায় শহরের টি এ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে।

সভায় সর্বসন্মতি ক্রমে দৈনিক বাংলাদেশ কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মনির কে আহ্বায়ক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সোহেল সরকার কে সদস্য সচিব নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মনবাড়ীয়া ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়।

সভায় সাংবাদিক আমিনুুল ইসলাম আহাদের সভাপতিত্বে উপস্থিত সাংবাদিকরা বলেন, “ফ্যাসিবাদ ও গণমাধ্যম দমন নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সাংবাদিকদের জন্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্যই আমাদের এই ফেডারেল সাংবাদিক ইউনিয়ন গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত আমরা একটি মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করতে পারিনি।

তারা আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকরা অনেকেই দরিদ্রতা ও নির্যাতনের শিকার। তাদের আর্থিক সহায়তা এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কমিটি গঠন শেষে সাংবাদিকরা একমত হন যে, ন্যায়ের পথে থেকে সাংবাদিকতার মর্যাদা রক্ষা করে এবং সত্য প্রকাশে কখনো পিছপা হবো না।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর