1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে: আব্দুস সালাম পিন্টুস

সোহেল রানা,টাঙ্গাইলঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশ নিয়ে আজ আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। আর পেছনে রয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল।

এসব ষড়যন্ত্র রুখতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি রবিবার বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সরকারি সূতি ভিএম পাইলট মডেল হাইস্কুল মাঠে এক গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। গোপালপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এসএম ওবায়দুল হক নাসির, নির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আবু ঈশা মুনিম,শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, দেশে সংস্কারের নামে একটি মহল নির্বাচন দেরি করিয়ে দিতে চান এবং নিজেদের গুছিয়ে নিতে চান। আসলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য সফল হবেনা। বিএনপি প্রথম নানা খাতের সংস্কার প্রস্তাব করে আসছে।

উল্লেখ্য আব্দুস সালাম পিন্টু সুদীর্ঘ ১৭ বছর পর নিজ নির্বাচনী এলকায় আসেন। তাকে এক নজর দেখার মানুষের ঢল নামে, স্কুল মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর