
গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুম শহর ইউনিয়নের টেপা পদুম শহর গ্রামে শাহজাহান মিয়ার স্ত্রী নাজমুন্নাহার বেগমের ৭ বিঘা জমিতে লাগানো ইরি বোরো চারা পানি সেচ বন্ধ করায়। পানির জন্য আবাদ নষ্টের উপক্রম দেখা দিয়েছ।
অভিযোগে জানা যায়, সাঘাটা উপজেলার টেপা পদুম শহর গ্রামের নাজমুন্নাহার বেগমের শ্বশুর আজগার আলীর বৈদ্যুতিক সেচ পাম ভাসুর আসাদুল ইসলাম ব্যবহার করছেন। সালিশের মাধ্যমে কথামতো তিন ভাই কৃষি কাজ সেচ দেবে কোন সিকিউরিটি টাকা দেওয়া লাগবে না এইভাবে গত ৩০ বছর যাবত আবাদ করে আসছিলেন তারা। বর্তমানে পারিবারিক দ্বন্দ্বের কারণে সেচ মালিক আসাদুল ইসলাম।
নাজমুন্নাহার এর ৭ বিঘা জমিতে লাগানো বোরো ধানের আবাদের পানি সেচ বন্ধ করে দেয়। দীর্ঘ ২৫ দিন অতিবাহিত হলেও পানি দিচ্ছেন না। এতে জমির ফসল প্রায় নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে। সেচ মালিক আসাদুল ইসলাম বলেন, সিকিউরিটির টাকা দেয়নি এজন্য পানি সেচ বন্ধ করে দিয়েছি।
এ ঘটনায় সুবিচার চেয়ে নাজমুন্নাহার বেগম ১৮ই মার্চ সোমবার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী বরাবরে একটি লিখিত আবেদন দিয়েছেন।