1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাগেরহাটে অগ্রনী ব্যাংক অফিসার কল্যান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মনিরুল হক, বাগেরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

অগ্রনী ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চলের অফিসার কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা শহরের মিঠাপুকুর পাড়স্থ ব্যাংকের আঞ্চলিক কার্য্যলয় হলরুমে মঙ্গলবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন অঞ্চল প্রধান ও সহকারী মহা-ব্যবস্থাপক জিএম সিরাজুল ইসলাম।

ইফতার পুর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অফিসার কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ রাজীবুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি ফকির নাজুমল হোসেন। এ ছাড়াও বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক কাজী জহিরুল ইসলাম ও ব্যাংকের আইন কর্মকর্তা অ্যাডভোকেট মুজিবুল হক সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি জিএম সিরাজুল ইসলাম বলেন, সিয়াম সাধনার এ রমজানে রোজা থাকলে সুস্থ ও স্বাভাবিক থাকা যায়। মনে কোন পাপ থাকে না। সারাদিন রোজাশেষে ইফতারীতে আসে পরম তৃপ্তি। তিনি ব্যাংকের সকল কর্মকর্তা- কর্মচারীদের তাকওয়া অর্জনের তাগিদ দেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর