1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাভারে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এস কে সুলতান, সাভার (ঢাকা):
  • প্রকাশে সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

ঢাকা জেলা সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের জোরপুল এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা ও মাদক সরবরাহ করার পরিবহন পিক আপ ভ্যান উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে, সোমবার রাতে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের জোরপুল এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা ও পিক আপ ভ্যানসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলা দেবিদ্বার থানার পৈয়াবাড়ি গ্ৰামের আলী আশরাফের ছেলে আল আমিন (২২), কুমিল্লা জেলা দেবিদ্বার থানার আশরা (কেরানীবাড়ি) মৃত আয়নাল হোসেনের ছেলে মাসুদ (২৫), ও নওগাঁ জেলা নওগাঁ থানার মাগুড়া দক্ষিণ পাড়া গ্ৰামের মৃত হামিদুর রহমানের ছেলে কবির হোসেন (৩০)।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাত ১১:৪০ টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের জোরপুল এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ী কে আটক করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ সহিদুল ইসলাম পিপিএম এবং এসআই মোঃ ফজলুল হক এর একটি চৌকষ টিম ।এ সময় তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা ও পিক আপ ভ্যান উদ্ধার করা হয়।

আসামীদের ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে এবং তাহারা জব্দকৃত ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা কুমিল্লা হইতে সরবরাহ করিয়া নওঁগার উদ্দেশ্যে যাইতেছিল বলিয়া স্বীকার করে।

এ বিষয়ে ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশশিরা হাবিব খান, পিপিএম (সেবা) এর তত্ত্বাবধানে ঢাকা জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চলমান আমাদের নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর