1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এস এস সি ২০০৪ ব্যাচের ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশে সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

ঢাকায় এসএসসি-২০০৪ বাংলাদেশ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও এস এস সি ২০০৪ ব্যাচ এর ইফতারও দোয়া মাহফিলে সমগ্র বাংলাদেশ এর ২০০৪ ব্যাচ এর বন্ধুরা মিলিত হয়েছে এবং অতিথি হিসেবে এতিম শিশুদেরকে নিয়ে একসাথে ইফতার করে।

ইফতার মাহফিলটি সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। এতে উপস্থিত বন্ধুদের সঙ্গে পুরনো স্মৃতিচারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি হয়। বিশেষ করে, ইফতার মাহফিলের সময় উপস্থিত বন্ধুরা একে অপরের সঙ্গে পুরনো স্মৃতি স্মরণ করে, জীবনের নানা দিক নিয়ে আলোচনা করে এবং একে অপরকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়ায়।এতে বন্ধু ও পরিচিতজনদের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় হয় এবং নতুন সুযোগের দরজা খুলে যায়। ইফতার মাহফিল এর মাধ্যমে মানবিক মূল্যবোধের উন্নয়ন ও সহানুভূতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়া এতিম শিশুরা তাদের সাথে ইফতার করা এবং দোয়া সবার জন্য দোয়ায় শরীক হওয়া। যেখানে জাতি, দেশ ও প্রিয় বন্ধুদের মঙ্গল কামনা করা হয়। এছাড়া, সমাজসেবামূলক কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

এস এস সি ২০০৪ বাংলাদেশ এর আয়োজনে আপন কমিউনিটি, রোব বাংলাদেশ, মালাভিস ফ্যাশন, সিয়াম গ্রুপ, রিভার প্যারাডাইজ এবং ভিআইপি ল্যান্ড মার্ক এর সৌজন্যে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফয়েজুর সৌখিন, কাজী আরেফিন, সাইফুল মানিক, আমিমুল ইহসান রোমেল, মিরাজুল হক অন্জন, পেয়ার মোহাম্মদ রোকন, অনুকুল অজিত, আল ফয়সাল সহ আরো অনেকে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর