1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জাতীয় পরিচয়পত্র পরিষেবা অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সাহেব আলী, নওগাঁ :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮১ বার পঠিত

নাগরিকের জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশন থেকে অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের ব্যানারে জেলা নির্বাচন অফিসের সামনে সর্বস্তরের জনগণ নিয়ে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচীতে জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মাদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগণ অংশ নেয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৭-২০০৮ সালে নাগরিকের ছবিসহ ভোটার তালিকা ও ডাটাবেজ তৈরি এবং পরবর্তীতে ওই ডাটাবেজের ভিত্তিতেই জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়। নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং আই ডি ই এ টু প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার জনবল এর সাথে সরাসরি যুক্ত। অথচ হঠাৎকরেই এনআইডি পরিষেবা স্থানান্তরের অপচেষ্টা চালানো হচ্ছে।

এতে ভোটার তালিকা বিশুদ্ধতা হুমকির মুখে পরবে ও গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। তাই নাগরিককে ভোগান্তির হাত থেকে রক্ষায় এমন সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি করেন বক্তারা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর