1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জনকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পঠিত
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস  ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ও আয়োজনে সাংবাদিক সম্মেলন জানানো হয় আগামী ১৫ মার্চ চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জন শিশুকে ভিটমিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে নিউট্রেশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ১৫ মার্চ থেকে এ জেলার ৪টি উপজেলায় ও ৪টি পৌরসভায় ১৭ হাজার ৩৬৩ জন ৬ থেকে ১১ মাস বয়সী ও ১ লাখ ৩০ হাজার ৫৬৭ জন ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৮৯৬ টি আউটরীচ ও ১০টি স্হানীয় টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ২৭১ জন সরকারী ও বেসরকারী কর্মী এবং ১১৮ জন প্রথম সারির তত্বাবধায়ক এ কাজে নিয়াজিত থাকবেন। জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ কাজ বাস্তবায়ন করছে।
সাংবাদিক সম্মেলনে উপস্হিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ডা.সাজিদ হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবার এবং সহকারী স্টোর কিপার রেহানা খাতুনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর