1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আজ রেজাউল করিম রেজার জন্মদিন 

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পঠিত

১৩ মার্চ তরুণ কবি, গল্পকার, সিনিয়র সাংবাদিক, জনপ্রিয় সিনে ম্যাগাজিন সাপ্তাহিক চিত্রজগত, চিত্রজগত ডটকম ও সংবাদচিত্র ডটকম-এর সম্পাদক রেজাউল করিম রেজার জন্মদিন।

তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন উত্তর পাঁচআনী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বিশিষ্ট শিক্ষানুরাগী, পরিবহন ব্যবসায়ী ও সমাজ সেবক মরহুম মোয়াজ্জেম হোসেন খান এবং মরহুম বেগম রেজিয়া হোসেনের পাঁচ পুত্র ও তিন কন্যার মধ্যে রেজাউল করিম রেজা জ্যেষ্ঠ।

শৈশবে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শহরের দেওভোগ বাবুরাইলে বেড়ে উঠেন তিনি। নারায়ণগঞ্জ শহরের ৯নং দেওভোগ সরকারী প্রাইমারী স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। গণবিদ্যা নিকেতন (উচ্চ বিদ্যালয়) থেকে মাধ্যমিক, আর সরকারী তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে প্রাচ্যের অক্সফোর্ড-খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালেই তিনি সাংবাদিকতা পেশায় নাম লেখান। ১৯৮৮ সালে নারায়ণগঞ্জের সাপ্তাহিক বিষের বাঁশি পত্রিকায় লেখালেখি শুরু করেন। নারায়ণগঞ্জে সাপ্তাহিক খবরের পাতায় (বর্তমানে দৈনিক খবরের পাতা) বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৮৯ সালে বাংলার বাণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক লালসবুজ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগদানের মধ্যদিয়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন রেজাউল করিম রেজা।

পরবর্তীতে দৈনিক ভোরের কাগজ, দৈনিক আজকের কাগজ, দৈনিক প্রাইম, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক গণজাগরণ ও দৈনিক ঊষার বাণীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডেইলি প্রেজেন্ট টাইমস-এ চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

রেজাউল করিম রেজা স্কুলজীবন থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত হন। তখন থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন তিনি। জাতির জনকের আদর্শে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদকসহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতেও দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সদস্যপদ লাভ করেন। ২০০২ সালে বাচসাসের দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হন। বাচসাসের বর্তমান কমিটিতেও রয়েছেন। তিনি একাধিকবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন।

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য রেজা ‘ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বাংলাদেশ ফিল্ম ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

সাংবাদিকদের মধ্যে অত্যন্ত সজ্জন ও স্পষ্টবাদী ব্যক্তি হিসেবে রেজাউল করিম রেজার বিশেষ খ্যাতি রয়েছে।
২০০৩ সালে রেজার নেতৃত্বে ঢাকায় কর্মরত বিনোদন সাংবাদিকদের বহুল আলোচিত সংগঠন ‘ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি (ডিসিআরইউ) প্রতিষ্ঠিত হয়। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার সহধর্মীনি একজন স্কুল শিক্ষক। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। গণমাধ্যমের নিবেদিত এই কলম সৈনিকের জন্মদিনে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ জীবন কামনা করি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর