1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মেঘনার পাড়ে অবৈধ বালুর ব্যবসা, ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনার পাড়ে অবৈধ বালুর ব্যবসা পরিচালনার দায়ে চার ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে চেয়ারম্যান ঘাটের বয়ারচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- চেয়ারম্যান ঘাট এলাকার বাসিন্দা আবদুল কাসেমের ছেলে রিয়াজ উদ্দিন (২৭), হাতিয়া বাজার এলাকার মৃত মোতাহের হোসেনের ছেলে মো. সোহেল (৪২), চানন্দী ইউনিয়নের রাসেলপুর গ্রামের আবুল কাসেমের ছেলে আবুল হাসিম (৩৫) ও কবিরহাট উপজেলার উত্তর লামছি গ্রামের আবু তাহেরের ছেলে আবদুর রহিম (২৫)।

জানা যায়, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া নদী ভাঙ্গনকবলিত এলাকা। নদী পাড়ে অবৈধ বালু ব্যবসার ফলে স্থানীয়দের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ফলে মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। এসময় অবৈধ বালু উত্তোলন, পরিবহনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ রিয়াজ উদ্দিনকে তিন লাখ টাকা, মো. সোহেলকে তিন লাখ টাকা, আবদুর রহিমকে তিন লাখ টাকা ও আবুল হাসিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন ঢাকা পোস্টকে বলেন, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি মামলায় সর্বমোট ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, আজকে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  উপজেলা প্রশাসন এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সবসময় সতর্ক রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর