1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দাবি আদায়ে সড়কে অবস্থান নিয়েছেন আউটসোর্সিং কর্মীরা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পঠিত

দাবি আদায়ে অবস্থান কর্মসূচিতে বসেছেন সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পের কর্মীরা।

মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে তাদের শান্তিপূর্ণ অবস্থান করতে দেখা যায়।  এই কর্মসূচি চলছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের ব্যানারে।

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি থেকে তারা এখানে অবস্থান করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আউটসোর্সিং কর্মীরা এখানে এসেছেন।

আউটসোর্সিং কর্মীরা জানান, আমরা অবহেলিত আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পভুক্ত কর্মচারী। আমরা কোনো বৈষম্য চাই না, চাই মর্যদাপূর্ণ জীবন ধারণের অধিকার। সরকারি, আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল করে বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধ করতে হবে, আমাদের দাবি এটাই।

তারা বলেন, এছাড়া বাজার মূল্য ও জীবন যাত্রার ব্যয় বিবেচনায় রেখে কর্মচারীদের মাসিক বেতন ন্যূনতম ২৫ হাজার টাকা, উৎসব ভাতা চালু ও প্রতি বছর ৫ শতাংশ বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে, না হলে আমরা চলতে পারছি না। পাশাপাশি অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও টেন্ডার জটিলতা নিরসন এবং সব অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের কর্মজীবী নারীদের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যূনতম ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে এবং কর্মঘণ্টা শ্রম আইনের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

সমাবেশে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিসসহ কয়েকশ আউটসোর্সিং কর্মীরা অবস্থান করছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর