1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডেমরায় অপহৃতকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার পুলিশ।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯৪ বার পঠিত

রাজধানীর ডেমরায় বেধড়ক মারধরের শিকার অপহৃত মাছের খামারি রেজাউল হককে উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয় পুলিশ। ডেমরার সারুলিয়া ওয়াসা রোড এলাকায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী রুদ্র বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তারের পর ডেমরা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

এদিকে অপহৃত রেজাউল হক বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে মামলা দায়ের করেছেন। এ ছাড়া সারুলিয়া পুলিশ ফাঁড়ির এএসআই আশরাফুজ্জামান বাদী হয়ে রুদ্র বাহিনীর ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ওয়াসা রোড বালুর মাঠের পাশে একটি ছোট টিনের ঘর থেকে অপহৃত রোজাউলকে উদ্ধার করতে যায় সারুলিয়া ফাঁড়ির পুলিশ।

এ সময় ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। আসামি ইখলাক খান রুদ্র ও সুজাতের নির্দেশে সোহেল ওরফে কাইল্লা সোহেল লোহার শিকল দিয়ে কনস্টেবল জুয়েল রানার মাথায় আঘাত করে গুরুতর আহত করে। এসময় অন্য আসামিরা কিল-ঘুষি ও লাথি মেরে পুলিশ সদস্যদের নিলা ফুলা জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর