1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষের সনদ না থাকায় চুয়াডাঙ্গায় সেমাই তৈরী কারখানার মালিককে জরিমানা

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত
অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরী ও যথাযথ কর্তৃপক্ষের সনদ না থাকায় চুয়াডাঙ্গার শহরতলী দৌলাতদিয়াড়ের একটি সেমাই তৈরী কারখানার মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বেলা সাড় ১০ থেকে সাড় ১২টা পর্যন্ত পরিচালিত তদারকিতে নানান অসংগতি ধরা পড়ে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান,অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষের  সনদ না থাকায় শহরতলী দৌলাতদিয়াড়ের সেমাই তৈরী কারখানা মেসার্স হক ব্রাদার্সের মালিক মইনুল হককে  ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
পরবর্তীতে চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, অবৈধ মজুদ না করা,  সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, কেনাবেচার ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার  বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
তদারকিতে সার্বিক সহযোগীতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব সদস্য ও একদল জেলা পুলিশের সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর