1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আল্লাহ ও রাসুল (সাঃ) কে কটুক্তিকারীদের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

আল্লাহ ও রাসুল (সাঃ) কে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগঁ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের নওজোয়ান মাঠের সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগা জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মাওঃ রিদওয়ানুল্লাহ, সহ-সভাপতি মাওঃ আহমাদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওঃ হেলাল হাসেমি, প্রচার সম্পাদক মাওঃ আব্দুস সোবাহানসহ আরো অনেকে।

এসময় বক্তরা বলেন, আমার আল্লাহ ও নবী রাসুলকে যারা কটুক্তি করবে তাদের ঠাঁই এ জমিনে হবেনা। আমরা গোটা মুসলিম সম্প্রদায় তা শক্তহাতে দমন করবো ইনশাল্লাহ। সম্প্রতি আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি মুলক মন্তব্য করেছে রাখাল রাহা ও হাসান গালিব আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যাবো।

বক্তারা আরো বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। ইসলাম ও নবী করিম (সাঃ)-এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না।

সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে অবিলম্বে অন্তবর্তীকালীন সরকারকে সংসদে এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানান। এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর