1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কিছু ছাত্রনেতার কথায় মনে হয়, তারা আন্দোলনকে হাইজ্যাক করেছেন : আমীর খসরু

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু কিছু নতুন বয়ান সৃষ্টি হচ্ছে। ছাত্রনেতাদের সেই বয়ানে মনে হয়, আন্দোলনটাকে তারা হাইজ্যাক করে নিয়ে গেছে। কিন্তু সবচেয়ে বেশি বিএনপির অবদান থাকার পরও বিএনপি এই আন্দোলনকে হাইজ্যাক করতে চায় না। এই আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের সফলতা। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আমীর খসরু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমার খুব বেশি প্রত্যাশা নেই। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা এগুলো নিয়ন্ত্রণে আনতে হলে জনগণের নির্বাচিত সরকার আনতে হবে। যাদের রাজনৈতিক ওজন রয়েছে। যাদের জনগণের সমর্থন আছে। শেখ হাসিনা নির্বাচিত ছিল না। তাই সেসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাহিরে ছিল। আইনশৃঙ্খলাও নিয়ন্ত্রণে ছিল না। খুন-গুম চলেছে নির্দ্বিধায়। সুতরাং জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের সমস্যার সামাধান হবে না।  যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না, জনগণের কাছে জবাবদিহি থাকবে না, সেই ধরনের সরকার ব্যাতীত পরিবর্তন সম্ভব নয়। এজন্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক।

তিনি বলেন, বিগত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। ৬০-৭০ লাখ মিথ্যা মামলার শিকার হয়েছে। পুলিশের হেফাজতে ও জেলখানায় মৃত্যুবরণ করেছে। নেতাকর্মীরা তাদের চাকরি-ব্যাবসা হারিয়েছে। এসব সহ্য করেছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য।

আমীর খসরু বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। সবচেয়ে বেশি নেতাকর্মীরা জেলে গিয়েছে। সবচেয়ে বেশি পঙ্গুত্ববরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। যারা ১৬ বছরের এই ত্যাগকে অস্বীকার করে। এই ত্যাগেই বিএনপির নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর