
জাতীয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র কে এম খালিদ সাইফুল্লাহর প্রশংসায় পঞ্চমুখ শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের সনদপত্র প্রদান এবং আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ও আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক প্রদান করা হয়।
ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫ পেয়েছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে বাংলাদেশ দূতাবাস প্যারিস।
জাতীয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৫ ক ক্যাটাগরিতে পদক পেয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী কে এম খালিদ সাইফুল্লাহ।