1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সীমান্তের কাছে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক অভিযানে ৩০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

পাকিস্তানে দেশটির সেনাবাহিনীর ব্যাপক অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে সামরিক বাহিনী এই অভিযান চালায়।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর বলেও পরমাণু অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার আফগানিস্তান সীমান্তের কাছে নিরাপত্তা অভিযানে অন্তত ৩০ সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী অশান্ত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ এলাকায় অবস্থানরত অন্য জঙ্গিদের নির্মূল করার জন্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। ইসলামাবাদ আফগানিস্তানের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির অনুগত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে।

এসব জঙ্গি আফগান ভূখণ্ড থেকে তাদের কাজ পরিচালনা করছে বলেও অভিযোগ করেছে পাকিস্তান। যদিও কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর