1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডেমরা থানায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

নাজমুল হাসান :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক নেতা,পরিবহন মালিক ও শ্রমিক এবং বিভিন্ন মার্কেটের প্রতিনিধিদের নিয়ে ডিএমপির ডেমরা থানার আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর নির্দেশনায়,ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসাইন এর তত্ত্বাবধানে আজ মঙ্গলবার ১৯ মার্চ সকালে ডেমরা থানার কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডেমরা জোন) মাসুদুর রহমান মনির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা জোনের সহকারী কমিশনার মধূসুদন দাস, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ওহিদুজ্জামান মোল্লা।

সভায় অবৈধ দখলদার, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, যৌতুক, যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা রোধে জনপ্রতিনিধি, অভিভাবক ও পুলিশের করণীয়, শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্হাপনা, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিপনী বিতান সমূহে নিরাপত্তা জোরদার, বাজার মনিটরিং ও বিশেষ মানি স্কর্ট প্রদান, ট্রাফিক ব্যবস্হাপনা ও আইন শৃঙ্খলা উন্নয়নে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং জোরদারে গুরুত্ব আরোপ করা হয়।ডিএমপির ওয়ারী বিভাগকে একটি মডেল বিভাগ হিসেবে গড়ে তুলতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডেমরা জোন) মাসুদুর রহমান মনির ।

এসময় ওয়ারী বিভাগের ঊর্ধতন পুলিশ কর্মকর্তাগণ, ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ড ,কাউন্সিলর সামসুউদ্দিন ভূঁইয়া সেন্টু, সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকি, মাহফুজা আক্তার হিমেল, ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর