1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত

‘প্রতিদিনই নতুন সুযোগ-শেখার, বড় হওয়ার এবং মজা করার’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে দেশসেরা স্কুলগুলোর অন্যতম রাজধানীর মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে।

উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুলটির সেক্টরÑ১৪ ক্যাম্পাসের (ইংরেজি ভার্সন) কোমলমতি ছাত্রছাত্রীরা। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিশুদের মনোমুগ্ধকর ক্রীড়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজ দক্ষিণখানের অধ্যক্ষ প্রফেসর এম এ মান্নান।

সেক্টর-১৪ ক্যাম্পাসের উপাধ্যক্ষ মেজর মো. শায়খুল ইসলাম (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্টর-১৪ ক্যাম্পাসের সহকারি পরিচালক চমন আরা বেগম এবং কো-অর্ডিনেটর সুরাইয়া খানম প্রমুখ।

মাঘের শেষ সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর এম এ মান্নান। প্রতিযোগিতা পর্বে ছাত্রছাত্রীদের মনোজ্ঞ কুচকাওয়াজ, পিটি ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো এবং ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ মুগ্ধ করে উপস্থিত সকলকে।

অনুপ্রেরণামূলক প্রতিযোগিতার শেষাংশে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। ইংরেজি ভার্সন সেক্টর-১৪ ক্যাম্পাসের সকল ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক উপস্থিত ক্রীড়া উৎসবের দিনটিকে করে তোলে আরও বেশি বর্ণিল এবং আনন্দমুখর।

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর