1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার ত্রৈবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন কমিটি গঠিত

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৩ বার পঠিত

বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার ত্রৈবার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাজীপুর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত সাধারন সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা।

এতে বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় লিডার ট্রেনার আমিমুল এহসান খাঁন, সহকারী লিডার ট্রেনার মীর মোঃ ফারুক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য দেন। এসময় জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ ভূঁইয়া, শাহনাজ বেগমসহ ৬০জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সাধারন সভায় ৭ টি পদে ১২ জন স্কাউট কর্মকর্তা ২০২৫-২০২৮ মেয়াদের কমিটিতে নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার(পদাধিকার বলে), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ ভূঁইয়া (পদাধিকার বলে), মীর মোঃ ফারুক এএলটি,শহিদুল ইসলাম ও এসএম গিয়াসউদ্দিন সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এছাড়া, সম্পাদক পদে মোঃ আব্দুস সাত্তার,যুগ্ম সম্পাদক পদে মোঃ ইউসুফ কাজী, কোষাধ্যক্ষ পদে মোঃ শাহাবুদ্দিন,লিডার ট্রেনার প্রতিনিধি পদে মোঃ সামসুর রহমান, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি পদে মোঃ আমানউল্লাহ ও মোঃ আমিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

পরে প্রাক্তন কমিশনার ভাওয়াল মির্জাপুর জমিরউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সানোয়ার হোসেনকে ৩৩-১৩ ভোটে পরাজিত করে জকি স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা জোহরা কমিশনার পদে সুপারিশ প্রাপ্ত হন। জেলা প্রশাসক নাফিসা আরেফীন (পদাধিকার বলে) এই কমিটির সভাপতি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর