1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

লেখক মোহাম্মদ লুৎফর রহমানের ‘তারুণ্যই গড়বে আগামীর বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে অনুপ্রেরণামূলক বইয়ের লেখক মোহাম্মদ লুৎফর রহমানের ‘তারুণ্যই গড়বে আগামীর বাংলাদেশ’। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। এটি লেখক ও গবেষক লুৎফর রহমানের অনুপ্রেরণামূলক লেখা নিয়ে প্রকাশিত ৩য় বই। গত ১৪ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার মোড়ক উম্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যই গড়বে আগামীর বাংলাদেশ’ বইয়ের বর্ণাঢ্য মোড়ক উম্মোচন অনুষ্ঠান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উম্মোচন করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা সেক্টর-৬ ক্যাম্পাসের অধ্যক্ষ এম হেমায়েত উদ্দিন সিকদার। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে লেখক মোহাম্মদ লুৎফর রহমান, লেখকের হিতাকাঙ্খীগণ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মোড়ক উম্মোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ এম হেমায়েত উদ্দিন সিকদার বলেন, এ ধরনের অনুপ্রেরণামূলক বই তরুণদের মানস গঠন ও সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখবে। তিনি লেখক ও বইটির সাফল্য কামনা করেন।

উল্লেখ্য যে, লেখক মোহাম্মদ লুৎফর রহমানের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে। লেখকের বাবা মতিউর রহমান এবং মা রোকেয়া বেগম। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে মোহাম্মদ লুৎফর রহমান দেশের শিক্ষা বিভাগে চাকুরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন ২০০৫ সালে।

লেখক পরিচয়ের পাশাপাশি তিনি শিক্ষা বিভাগের একজন নিবেদিত প্রাণ সরকারি কর্মকর্তা। বাংলাদেশের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে অদ্যবধি লুৎফর রহমানের নিরলস প্রচেষ্টা তার লেখনীর মতোই অনস্বীকার্য।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর