1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব-১৪৩১ উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পঠিত

জাঁকজমক আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। সকালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচারাল ক্লাব সদস্যদের দলীয় নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব।

দিনব্যাপী বিভিন্ন ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা-পুলির মেলা, মেহেদি কর্নার, চটপটি- ফুসকার সমাহার ছিল বসন্ত বরণের অন্যতম আকর্ষণ। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাস।

শিক্ষার্থীদের সঙ্গে বসন্ত উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী, ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, ট্রেজারার প্রফেসর এ.এইচ.এম ফারুক, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিনগণ, পরিক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। বিকেলে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হয় দিনব্যাপী বসন্ত উৎসবের।

অনুষ্ঠানে উপস্থিত সবাই আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন ।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর