1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

গাজীপুরে নিহত কাশেমের জানাজা, আ.লীগ নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত
গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের ধীরাশ্রমের   বাড়িতে   হামলায় আহত হয়ে মারা যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর রাজবাড়ি মাঠে তাঁর জানা হয়। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
জানাজায় অংশ নিয়ে মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আগামী সংসদ নির্বাচনে গাজীপুর- ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. হোসেন আলী আওয়ামী লীগ নিষিদ্ধের জোড় দাবী জানান। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গত শুক্রবার রাতে দুষ্কৃতকারীরা হামলা চালায়। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে সেই বাড়িতে যান। এ সময় তাঁদের ওপর হামলা করা হয়।
হামলায় ১৫ জন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে ৫জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে আবুল কাশেম মারা যান। তিনি মহানগরীর গাছা থানার দক্ষিণ কলমেশ্বর এলাকার মৃত হাজি জামালের ছেলে।
হামলার ঘটনায় ৯ ফেব্রুয়ারি মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মোহিত। এতে ২৩৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে আমজাদ মোল্লা নামের একজনকে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও সাবেক মন্ত্রী মোজাম্মেলের ভাতিজা। এ মামলায় সর্বশেষ ১৩২ জনকে গ্রেপ্তার করার তথ্য পাওয়া গেছে।
গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত শিক্ষার্থীর ঘটনায় আগের মামলার সঙ্গে নতুন করে এটি হত্যা মামলা সংযুক্ত করা হবে। এ হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
জানাজার নামাজে অংশ নেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসকের প্রতিনিধি গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন আল রশিদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. রায়হানুল ইসলাম, গাজীপুর মহানগর জামাতের আমির অধ্যক্ষ জামাল উদ্দিন, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি বশির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ তানভীর, হেফাজতে ইসলাম গাজীপুরের আমির নাসির উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক হাশেম প্রমুখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর