1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশে আসার ১০ মিনিটেই অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশিরা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মাত্র ১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, কিছু কিছু দেশ আছে যারা অন-অ্যারাইভাল ভিসা পায়। কিন্তু এই ভিসা পেতে কারো ৪৫ মিনিট বা ১ ঘণ্টা সময় লেগে যায়। আমরা নতুন যে সিস্টেম করেছি সেটা হলো সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবেন। এই ভিসা পেতে তারা নিজেরাই আমাদের অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য দিয়ে রাখবেন। পরে একটি কোড পাবেন তারা। এই কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখালে ডলারে পেমেন্ট করলেই তিনি ৫ থেকে ১০ মিনিটের ভিসা পেয়ে যাবেন। এই সিস্টেমই আজ চালু হলো। এই ভিসার মেয়াদ হবে ১ মাস।

তিনি বলেন, সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যে সময়টুকু লাগবে শুধু সেই সময়টাই ব্যয় হবে। ভিসার যে পেমেন্ট সেটা কার্ড এবং ক্যাশে পেমেন্ট করা যাবে।

উপদেষ্টা আরও বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায় সে কারণে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ারি চিন্তা-ভাবনা হচ্ছে। ভেরিফিকেশন থাকলেও যাতে আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করছি। তবে ভেরিফিকেশন বাদ দেওয়ার চেষ্টাই থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর