1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মেলায় ভিন্নধর্মী উদ্যোগ, বাড়ছে ক্রেতাদের উপচেপড়া ভিড় 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০০ বার পঠিত
 ব্রাহ্মণবাড়িয়ায় চলমান বাণিজ্য মেলা এবার নতুন আঙ্গিকে আয়োজন করা হয়েছে। যা ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শনের পাশাপাশি ভিন্নধর্মী অফার, ডিসকাউন্ট ও বিশেষ আয়োজনের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করছেন।
এবারের মেলার অন্যতম আকর্ষণ হলো “ডিসকাউন্ট আওয়ার”, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে।  শিশুদের জন্য রয়েছে বেবীরেল ২ টি,ট্রেন, একটি, নাগরদোলা,জাদু, ম্যাজিক শো ও ক্যারিশম্যাটিক কার্টুন শো, যা পুরো পরিবারকে মেলায় আকৃষ্ট করবে।
ব্যবসায়ীরা বলছেন, মেলার নতুনত্ব ও ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু করায় বিক্রি বেড়েছে। মেলায় আগত এক দর্শনার্থী বলেন, “এবারের মেলা আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়, কেনাকাটার পাশাপাশি পরিবার নিয়ে ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছি।”
বাণিজ্য মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে মোঃ স্বপন মিয়া জানান, মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মোঃ স্বপন মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মেলা এবারের ব্যতিক্রমী উদ্যোগের ফলে ক্রেতা-দর্শনার্থীদের মাঝে দারুণ উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় সুযোগ, পাশাপাশি ক্রেতাদের জন্য বাণিজ্য মেলা এক আনন্দদায়ক কেনাকাটার নবঅভিজ্ঞতা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর