1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশে সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ।

উত্তরা থানা পর্যায়ে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজ ক্রিকেটে চ্যাম্পিয়ন (বালক ও বালিকা), ভলিবল (বালক) চ্যাম্পিয়ন এবং বালিকা দল রানার্সআপ। বাস্কেটবল (বালক) রানার্সআপ, টেবিল টেনিস (বালক ও বালিকা) একক ও দ্বৈত খেলায় রানার্সআপ।

এছাড়াও অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীরা পায় ১৫টি পুরস্কার। প্রতিযোগিতাকালে মাইলস্টোন কলেজ থেকে অংশগ্রহণকারীদের সার্বিক দায়িত্বে ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। ৬ ফেব্রুয়ারী, উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয় থানা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সৌহার্দ্যপুর্ণ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী এবং থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শম্পা ইয়াসমিন। উত্তরার বিভিন্ন স্কুলÑকলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ক্রীড়া শিক্ষক এবং ছাত্রছাত্রীদের প্রাণবন্ত উপস্থিতি পুরস্কার বিতরণীর আনন্দময় অনুষ্ঠানকে করে তোলে আরও বেশি মনোমুগ্ধকর।

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর