1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী আরব আমিরাত।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতা ও সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে আরব আমিরাত।

মঙ্গলবার (১৯ মার্চ) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি আমিরাতের এ আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে পর্যটন শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে বাস্তবায়ন করতে অ্যাভিয়েশন খাতের বিদ্যমান অংশীদারত্ব আরও বাড়ানোর পাশাপাশি আমরা বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতা ও সহায়তা করতে চাই।

অ্যাভিয়েশন ও পর্যটন শিল্প আমাদের দুদেশের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় করবে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।

ইতোমধ্যে দেশের অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। বিদেশি পর্যটক আকর্ষণেও আমরা নানাবিধ ব্যবস্থা গ্রহণ করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের পর্যটন অবকাঠামো উন্নয়ন, হোটেল ও রিসোর্ট নির্মাণে আরব আমিরাতের বিনিয়োগ করার সুযোগ রয়েছে। যদি আরব আমিরাত এ খাতে বিনিয়োগ করে তবে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করবো। অ্যাভিয়েশন খাতের বিদ্যমান সম্পর্কের পাশাপাশি পর্যটন শিল্পে নতুন সহযোগিতার ক্ষেত্র দুদেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর