1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কসবায় আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক বাড়ি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ।

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিবড়া গ্রামে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী গোলাম হোসেন জানান, তার পৈতৃক সম্পত্তি, সাবেক দাগ ২৮৮ ও ২৮৭, হালে ৫৪৬ ও ৫৪৮ দাগে মোট সাড়ে বত্রিশ শতক জায়গা জবরদখল করে রাস্তা নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে মামুন মিয়া ও সুমন মিয়া গংরা।গোলাম হোসেন আদালতে ১৪৪ ধারা জারি করে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়েছেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে অভিযুক্তরা তার বাড়ির জায়গা দখল করে সেখানে রাস্তা নির্মাণ করে চলেছে। স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ করলেও তিনি কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানান।
জমি দান করার পরও জাল দলিল তৈরি করে দখলের অভিযোগ রয়েছে বিরুদ্ধে তাদের।

গোলাম হোসেন আরও অভিযোগ করেন যে, তার চাচা সৈয়দ জামান শিক্ষার প্রসারের জন্য স্কুলের নামে জমি দান করলেও, মামুন ও সুমন মিয়া গংরা সেই জমির জাল দলিল তৈরি করে দখল করে ফেলেছে। এ বিষয়ে তিনি মামলা করলেও, প্রতিপক্ষরা সেই জায়গা অন্যের নামে দলিল করে দিচ্ছে বলে অভিযোগ করেন।
গোলাম হোসেন বলেন, “মামুন মিয়া ও সুমন মিয়া দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারকে খুন করার হুমকি দিচ্ছে। তারা বলছে, আমাকে মামলা দিয়ে দেশ ছাড়া করবে। বাড়ি-জমি দখল করার পরও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।”

তিনি আরও জানান, প্রতিনিয়ত ভয়ভীতি দেখিয়ে তার পরিবারকে বাড়িছাড়া করার চেষ্টা চালানো হচ্ছে। এতে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং মানসিকভাবে চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছে।

এ অবস্থায় অসহায় গোলাম হোসেন ও তার পরিবার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর