1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ।
৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি কলেজের প্রধান ক্যাম্পাস  প্রদক্ষিণ করে দক্ষিণ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি, শাবলসহ বিভিন্ন যন্ত্রাদি দিয়ে ম্যুরালটি ভাংচুর করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, বাইজিদুর রহমান সিয়াম, বোরহান উদ্দিন সিয়াম, মুহাইমিনুল আজবিন, আতিকুল আলম শান্ত, সুলতান নাঈম উদ্দিন প্রমুখ।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী বাইজিদুর রহমান সিয়াম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববাদী কোনো স্থাপনার ঠাই হবে না। যত জায়গায় এসব ম্যুরাল রয়েছে বা মুজিববাদের চিহ্ন রয়েছে সবগুলো একে একে উচ্ছেদ করা হবে। আমাদের এ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা রাজপথে আছি এবং থাকবো।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর