1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আনামত মিয়া (৬৫) ও আজাদ আলী (৫০) নামে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকালে উপজেলার বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আনামত মিয়া ওই এলাকার মিছির আলীর ছেলে ও নিহত আজাদ একই এলাকার ওমর আলীর ছেলে। এছাড়াও এই সংঘর্ষে  আরো ৫ জন আহত হয়েছেন।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, বিশুতারা গ্রামের আজাদ আলী ও ইনসান মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার ভোরে ইনসানের লোকজন আজাদের ওপর হামলা করেন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
সকালে এই খবরে আজাদের লোকজন ইনসানের লোকজনের বাড়িতে হামলা করে। পরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় হামলায় গুরুতর আহত হন আনামত মিয়া। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে আজাদ আলী ও আনামত মিয়া মারা যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর