1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭১ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শুরু হয়েছে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশের তাবলীগ জামায়েতের মুরুব্বি মাওলানা জুবায়ের।

প্রথম পর্বের শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, বুধবার বাদ ফজর ভারতের ব্যাঙ্গালোরর তাবলীগের শীর্ষ মুরুব্বি ফারুক সাহেবের শেষ দিনে কার্যক্রম শুরু হয়। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন মুফতি আমানুল হক। এরপর হেদায়াতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, তার বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

এ বয়ানের পরে নসিয়ত মূলক বক্তব্য পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা, তা বাংলায় অনুবাদ করছেন মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামায়েতে বাংলাদেশের শীর্ষ মুরুব্বি মাওলানা জুবায়ের।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর