1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বই মেলায় সাংবাদিক সাজ্জাদুর রহমান শুভর ক্যারিয়ার ভিত্তিক বই ব্র্যান্ড কারিগর 

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক এবং সাংবাদিক সাজ্জাদুর রহমান শুভর ক্যারিয়ার ভিত্তিক বই ‘ব্র্যান্ড কারিগর-আধুনিক ব্র্যান্ডিং কৌশল’। বইটি প্রকাশ করেছে সাহিত্যদেশ প্রকাশনা। প্রচ্ছদ করেছেন শিল্পী সোহানুর রহমান অনন্ত।

ব্র্যান্ড কারিগর বইটি সম্পর্কে সাজ্জাদুর রহমান শুভ বলেন, সময়ের সাথে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়ছে, নতুন নতুন কম্পিটেশন বৃদ্ধি পাচ্ছে। যদি মার্কেটে টিকে থাকতে হয় অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্ক তৈরি করতে হবে, জানতে হবে সঠিক কমিউনিকেশন ও স্টোরি টেলিং।

এছাড়া আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে আরও জানতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের সবকিছু। তাই আমার ১২ বছরেরও বেশি সময় ধরে, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করার অভিজ্ঞতার আলোকে ব্র্যান্ড কারিগর বইটি প্রকাশ করেছি।

যেখানে ব্র্যান্ডিংয়ের সমন্বিত বিষয় এবং আধুনিক কৌশলগুলো সহজ ভাষায়, বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা পাঠকদের ক্যারিয়ার এবং বিজনেসকে নিয়ে যাবে এক অনন্য চূড়ায়।

শুভ’র বইটি নিয়ে সাহিত্যদেশের প্রকাশক শফিক সাইফুল বলেন, ক্যারিয়ার এবং বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে অনেক বই আছে। এই প্রথম আমরা ব্র্যান্ডিংয়ের সমন্বিত সব আধুনিক কৌশল নিয়ে ব্র্যান্ড কারিগর বইটি প্রকাশ করেছি, যা বইমেলা ছাড়াও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। আশা করি বইটি পাঠকপ্রিয় হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর