1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিশেষ সিএসআর তহবিলের আওতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি. সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের বিশেষ সিএসআর তহবিলের আওতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে।

এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ-এর হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ আরফান আলী, মূখ্য গবেষক ও কৃষিতত্ত¦ বিভাগের অধ্যাপক ড. মীর্জা হাসানুজ্জামান এবং কৃষিতত্ত¦ বিভাগের অধ্যাপক ও সহ-গবেষক ড. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট ও সি এস আর বিভাগের প্রধান মো: মুশফিকুর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সাউথইস্ট ব্যাংক ইতিপূর্বে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি , ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, গাজীপুর; চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটি, চট্টগ্রাম; সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি; হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি; হাজী মোহাম্মদ দানেশ সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে অনুরূপ বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে।

এই আর্থিক সহায়তা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের কৃষি গবেষণা ও জাতীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সাউথইস্ট ব্যাংকের প্রতিশ্রুতির ধারাবাহিক প্রতিফলন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর