
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র আবিবি-সোনারগাঁ আওতাধীন এলাকায় ৯০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জরিমানা আদায় করা হয়েছে।সোমবার ৩ ফেব্রুয়ারী এই অভিযান পরিচালিত হয়।

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ,সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০২ ফেব্রুয়ারী ২০২৫ বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আওতাধীন আবিবি-সোনারগাঁও -এর সার্বিক সহযোগিতায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাতুড়াপাড়া ও নয়াপুর মাঠ সংলগ্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে গ্যাস সংযোগের দায় মোবাইল কোর্টের মাধ্যমে মিষ্টি কারখানা মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের অংশ হিসেবে নয়াপুর বাজার সংলগ্ন ০৩টি মিষ্টি তৈরির ফ্যাক্টরির অবৈধ সোর্স পয়েন্ট কেটে কিলিং করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় মালিকপক্ষকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৪টি স্পটে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৭০০টি বাড়ির ৯০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২” ডায়া বিশিষ্ট ২০ ফুট, ১.৫” ডায়া বিশিষ্ট ৪০ ফুট ও ১” ডায়া বিশিষ্ট ৩০ ফুট এমএস পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়। অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ০২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৭২টি শিল্প, ৯৬টি বাণিজ্যিক ও ২১,৫১২টি আবাসিকসহ মোট ২১,৭৮০টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৯,৫০৩টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১০৮কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে