1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মানুষ পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেইটা নিশ্চিত করা হবে

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা সেটি ছিল না। পরবর্তীত পরিস্থিতির পর সেই আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। যাতে মানুষ স্বাচ্ছন্দে নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেইটা নিশ্চিত করা হবে।

রবিবার (২-২২০২৫) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ইতোপূর্বে ভোটার তালিকার তথ্য নানা সমালোচনা ছিল। এবছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী নির্ভূল ভাবে তথ্য সংগ্রহ কাজ করা হচ্ছে।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ঐক্যমত প্রক্রিয়ার বিষয়। নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণা পর নিবন্ধিত রাজনৈতিক দল থাকলে তখন সে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার সফিউল সারোয়ারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থি ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর