1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তারাবিতে কোরআন দেখে পড়া যাবে কি

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২০৫ বার পঠিত

খতম হোক বা সূরা তারাবি- মসজিদগুলোতে কোরআন না দেখে মুখস্ত পড়া হয়। হানাফি মাজহাবের অনুসরণে বাংলাদেশের মসজিদগুলোতে তারাবি নামাজে এই পদ্ধতি অবলম্বন করা হয়।

হানাফি মাজহাবের অভিমত হচ্ছে, নফল ফরজ যেকোনো নামাজেই কোরআন দেখে তিলাওয়াত করলে নামাজ ভেঙ্গে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিদের কেউ জীবনে কখনও দেখে কোরআন তিলাওয়াত করেননি, বা দেখে পড়ার কথা বলেননি।

এছাড়াও নামাজে কোরআন শরিফ দেখে পড়তে হলে কোরআনের কপি বহন করতে হবে বা সামনে কোথাও রাখতে হবে৷ তিলাওয়াতের জন্য কোরআনের পৃষ্ঠা উল্টাতে হবে ৷ নামাজের সময় নির্দিষ্ট করে যেখানে চোখ রাখার নিয়ম তার বাইরে কোরআনের কপিটির দিকেই দৃষ্টি রাখতে হবে ৷ যা ফেকাহ শাস্ত্রের পরিভাষায় আমলে কাসিরের অন্তর্ভূক্ত ৷ আর আমলে কাসিরের কারণে নামাজ ভেঙ্গে যায়৷

অপর দিকে শাফেয়ী মাজহাবে নফল নামাজে কোরআন দেখে পড়ার অবকাশ রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশের জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, তারাবির নামাজে কোরআন দেখার পরার বিষয়টি মতপার্থক্য পূর্ণ।

কোনো কোনো মাজহাবে বিষয়টিকে বৈধতা দেওয়া হয়েছে এবং সৌদি আরবের কিছু কিছু মসজিদেও এভাবে নামাজ পড়ার প্রচলন রয়েছে।

তবে আরবের ওলামায়ে কেরাম এটাকে জায়েয মনে করলেও আরবের শীর্ষস্থানীয় আলেমদের কখনো এভাবে তারাবিতে কোরআন দেখে দেখে তিলাওয়াত করতে দেখা যায়নি। তারা নফল নামাজের ক্ষেত্রে কোরআন দেখা পড়া বৈধ বললেও এভাবে তিলাওয়াতকে অপছন্দ করেন এবং নিরুৎসাহিত করেন। সচরাচর এ বিষয়টি দেখা যায় না।

এজন্য যেই অঞ্চলে যেভাবে নফল বা তারাবি নামাজ পড়ার প্রচলন রয়েছে সেখানে সেভাবে পড়াই কাম্য।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর