1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

জনস্বার্থকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নওগাঁয় বিক্ষোভ কর্মসূচির পর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা।

বুধবার (২৯ জানুয়ারি)  বিদ্যুৎ গ্রাহক স্বাথ রক্ষা কমটিরি ব্যানারে শহরের তাজের মোড় থেকে একটি বিক্ষোভ বের করে কাঠালতলী এলাকায় নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করে কিছুক্ষণ নওগাঁ-বগুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রধান ফটক বন্ধ রাখেন।

এসময় বক্তব্য রাখেন, বিদ্যুৎ গ্রাহক স্বাথ রক্ষা কমটিরি আহবায়ক এস এম রশদিুল আলম সাজু, সদস্য সচবি আমনিুর রহমান রেজা, বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুলসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে প্রতিমাসে মিটার ভাড়া, ‘ভৌতিক’ বিদ্যুৎ বিল চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। এসময় বিদ্যুৎ খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ প্রিপেইড মিটার বন্ধের দাবি করা হয়। বন্ধ করা না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনের হুশিযারি দেন তারা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর