1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নওগাঁয় যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ” এ প্রতিপাদ্যে নওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

নওগাঁ সদর উপজেলা নিবার্হী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ,নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুঃ জাবেদ ইকবালন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল মান্নান সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে জেলাপ্রশাসক বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। যুব ও উদ্যোক্তা সমাবেশ জেলার ৮টি দপ্তরের মোট ২৭টি উদ্যোক্তার স্টল অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর