1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় একাংশের জুতা মিছিল

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত
আগামী ১ ফেব্রয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে মশাল মিছিল, ঝাড়ু মিছিলের পর এবার জুতা মিছিল করেছে জেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা।
 মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে শহরের কান্দিপাড়া পাওয়ার হাউজ রোড থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন জেল রোডের লোকনাথ উদ্যানের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
পরে সেখানে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূইয়া খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান মনজু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মঈনুল হোসেন চপল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৪ টি ইউনিটের মূলধারার ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে একটি প্রহসনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত বিএনপির লেবাসধারী কবির আহমেদের কূট কৌশলে জেলা বিএনপির নামে এই সম্মেলনের অপচেষ্টা চালিয়ে জেলা বিএনপির রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। তারা আরো বলেন, সম্মেলন করতে হলে আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে প্রতি থানায় থানায় নতুন করে সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করতে হবে। অন্যথায় জীবন দিয়ে হলেও এই সম্মেলন করতে দেয়া হবে না।
পরে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভুইয়ার কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ জানানো হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর