1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মেসিকে নিয়ে দুঃসংবাদ দিলো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

ইন্টার মায়ামির হয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলার সময় চোট পেয়েছিলেন লিওনেল মেসি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের সেই চোট তার জাতীয় দলের আসন্ন দুই ম্যাচে খেলা অনিশ্চিত করে তুলেছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার।  (মঙ্গলবার) চলে এলো সেই ঘোষণাটাও। আর্জেন্টিনার দলীয় সূত্র অফিসিয়াল বার্তায় জানিয়েছে, ডান পায়ে চোটের কারণে আসন্ন দুই ম্যাচ মিস করতে যাচ্ছেন লিওনেল মেসি।

কোপা আমেরিকার প্রস্তুতি উপলক্ষে চলতি মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। একটি ম্যাচে প্রতিপক্ষ এল সালভাদর। অন্য ম্যাচে প্রতিপক্ষ কোস্টারিকা। তবে দুই ম্যাচের কোনোটিতেই থাকছেন না মেসি। পাওলো দিবালা, এজাকুয়েল পালাসিওস এবং মার্কোস সেনেসির সঙ্গে মেসিও বাদ যাচ্ছেন।

বর্তমানে ফিলাডেলফিয়াতে অনুশীলন করছে আর্জেন্টিনার জাতীয় দল। সেখান থেকেই জানানো হয়েছে মেসিকে নিয়ে দুঃসংবাদ, ‘আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটের কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রীতি ম্যাচগুলো মিস করতে যাচ্ছেন।’

কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে ফিলাডেলফিয়ায় তারা ২৩ মার্চ মুখোমুখি হবে এল সালভাদরের। এরপর ২৭ মার্চ তিনবারের বিশ্বজয়ীরা লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার মোকাবিলা করবে। এই ম্যাচ দুটির আগে একাধিক ফুটবলারের ইনজুরি ভাবনায় ফেলছে কোচ লিওনেল স্কালোনিকে।

মেসি এবার ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে, তা নিয়ে আছে প্রশ্ন। উত্তরটা সবার আগে দিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ড টাটা মার্টিনো। এই কোচের ভাষ্য, কনকাকাফ চ্যাম্পিয়ন কাপে মেসিকে আবার দেখা যাবে ফুটবলের মাঠে। সে অনুযায়ী, এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরবেন মেসি।

মেসির ইনজুরি এমন, প্রতি সপ্তাহেই নজরে রাখতে হবে। বিষয়টা পরিস্কার, তার একটা লক্ষ্য আছে। সেটা হলো কনকাকাফের কোয়ার্টার ফাইনাল খেলা।’ বলছিলেন জেরার্ড মার্টিনো। সূচি অনুযায়ী, এপ্রিলের তিন তারিখ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে মেক্সিকোর ক্লাব সিএফ মনটেরির বিপক্ষে খেলবে মায়ামি।

গত মৌসুমের পর মায়ামির প্রাক মৌসুম প্রস্তুতিপর্বেও হংকং একাদশের বিপক্ষে মাঠে নামেননি মেসি। যদিও এরপরেই জাপানে খেলতে গিয়েছিলেন। সে নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। এসবের বাইরে গিয়ে সবচেয়ে বড় সত্য, মেসির শারীরিক অবস্থা অন্য যেকোনো সময়ের তুলনায় এখন নাজুক। মাংসপেশির ইনজুরিতে সত্যিই ভুগতে হচ্ছে সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়কে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর