1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ভিসা’র স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট উন্নত করা এবং নতুন ও উদ্ভাবনী পণ্য ও সেবা চালু করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি বিশ্বখ্যাত পেমেন্ট নেটওয়ার্ক ভিসার সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে, ভিসা’র বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের আর্থিক সম্পৃক্ততা এবং ডিজিটাল পেমেন্ট আধুনিকায়নের লক্ষ্যে কাজ করবে।

এ চুক্তির আওতায় সাউথইস্ট ব্যাংক তাদের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের আরো আধুনিক ও উদ্ভাবনী আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রুতিকে নতুন মাত্রায় উন্নীত করতে সক্ষম হবে। চুক্তিস্বাক্ষরের সময় সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং ভিসার কান্ট্রিম্যানেজার জনাব সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও, অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনাপরিচালক জনাব মো. মাসুমউদ্দিন খান এবং জনাব আবিদুর রহমান চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাদের উপস্থিতি এই দুই প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের গুরুত্ব এবং উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুত তুলে ধরেছে। এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাউথইস্ট ব্যাংকের সেবা উন্নত করতে এবং আর্থিক খাতে শীর্ষস্থান ধরে রাখতে সহায়ক হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর